Homeখেলাধুলাচট্টগ্রামের মাঠে হঠাৎ ঢুকে পড়লেন মাশরাফি ভক্ত

চট্টগ্রামের মাঠে হঠাৎ ঢুকে পড়লেন মাশরাফি ভক্ত

প্রাইম ভিশন ডেস্ক »

ক্রিকেট মাঠে দর্শকদের ঢুকে পড়া নতুন কিছু নয়। বাংলাদেশের ক্রিকেটেও পুরনো। বিশেষ করে মাশরাফি বিন মোর্ত্তজা ভক্তের বেলায় তো তা হয় সাড়া জাগানো। সুযোগ পেলেই যেন তার কাছে ছুটে যেতে চান ভক্তরা। সাগরিকায় আজ ফের মাঠে ঢুকতে দেখা গেল ম্যাশ ভক্ত এক কিশোরকে।

একদিনের বিরতি শেষে ফের মাঠে গড়িয়েছে বিপিএল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে ঢাকা ডমিনেটরস। ঢাকার ব্যাটিং ইনিংসে পাওয়ার প্লে ওভার শেষ হয়েছে। তখনই হঠাৎ ঢুকে পড়ল এক কিশোর। যার টি শার্টের পেছনে টানানো মাশারাফীর ছবি। লেখা আছে জার্সি নম্বরসহ ম্যাশ নামটিও।

সুযোগ পেয়েই এক দৌড়ে সে কিশোর ছুটে যায় মাশরাফীর কাছে। তারপর সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কের পা ছুঁয়ে দেখে সে। টাইগারদের সাবেক অধিনায়কও ভক্তের এমন আবদার অগ্রাহ্য করেননি। তাকে কাছেই টেনে নিয়েছেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়