প্রাইম ভিশন ডেস্ক »
হাটহাজারী সরকারহাট বাজারে মোড়কবিহীন নিম্নমানের পামওয়েল বিক্রয় ও মিথ্যা বিজ্ঞাপন প্রচারের দায়ে আমজাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম ২৬ জানুয়ারি রাত ১০ টায় স্থানীয় তথ্যের ভিত্তিতে সরকারহাট বাজারে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে দেখা যায়, একটি ট্রাকে করে ভোজ্যতেল বিক্রি করা হচ্ছে যার কোন বিএসটিআই অনুমোদন নেই। অনুমোদনবিহীন এসকল ভোজ্য তেলের বোতলের গায়ে পণ্য সম্পর্কে ছিল না কোন ধরনের তথ্য। এছাড়া এসকল পামওয়েল বিক্রয়ের সময় ‘সুপার সয়াবিন’ বলে মাইকে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিলো।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন ও অন্যান্যদের সহযোগিতায় অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ উল্লিখিত দণ্ড আরোপ করা। নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এরূপ অভিযান চলমান থাকবে।


