প্রাইম ভিশন ডেস্ক »
গত বছর ইউক্রেনে আক্রমণের পর থেকে পশ্চিমাদের নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়েছে উঠেছে ভারত। মস্কো থেকে কম দামে ক্রুড ওয়েল বা অপরিশোধিত তেল আমদানি করে তা শোধনের পর পশ্চিমা দেশগুলোতেই রফতানি করছে নয়াদিল্লি। এমনকি দেশ দুটোকে বাজার দরের চেয়ে আরো সস্তায় তেল দিচ্ছে রাশিয়া। কম দামে কেনা সেই ক্রুড ওয়েল পরিশোধন করে পশ্চিমা বিশ্বে রফতানি করছে ভারত। ফলে বিশ্ব তেলের বাজারে ভারতের অংশগ্রহণ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
রাশিয়া থেকে তেল আমদানি করায় বেশ সমালোচনায় পড়েছিল ভারত। তবে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে রাশিয়া ভারতের তেল কেনায় আপত্তি নেই তাদের। দিল্লির ওপর নিষেধাজ্ঞা চাপানোর পরিকল্পনাও নেই যুক্তরাষ্ট্রের। বুধবার ইউরোপ-ইউরেশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী কারেন ডনফ্রয়েড এসব তথ্য জানান।
কারেন ডনফ্রয়েড জানিয়েছেন, ভারত ও আমেরিকার সম্পর্ক বহু পুরনো। যখন দুদেশের নীতি সংক্রান্ত ভিন্নমত তৈরি হয়, তখনও আন্তর্জাতিক নিয়মনীতি, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার পারস্পরিক সম্মান বজায় রাখা হয়।
একই সুরে কথা বলেছেন, আমেরিকার শক্তি সংক্রান্ত সহকারী মন্ত্রী জিওফ্রে প্যাটের কণ্ঠেও। তিনি বলেন, রাশিয়া থেকে ভারতের তেল আমদানি নিয়ে আমেরিকার কোনও অস্বস্তি নেই। তবে এটা নিয়ে দুপক্ষের মধ্যে যে আলোচনা চলছে।
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই মস্কোর ওপরে বিভিন্ন নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকাসহ পশ্চিমের দেশগুলি। বেঁধেছে তাদের তেলের দামের ঊর্ধ্বসীমাও। তবে এই সুযোগকে কাজে লাগিয়েছে নয়াদিল্লি। রাশিয়া থেকে তেলের আমদানি ক্রমাগত বাড়িয়েই চলেছে ভারত। খবর এনডিটিভি।


