Homeমুল পাতানতুন কাজ নিয়ে আসছেন পূর্ণিমা

নতুন কাজ নিয়ে আসছেন পূর্ণিমা

প্রাইম ভিশন ডেস্ক »

বেশ কিছুদিন আগেই সরকারি অনুদানের ‘আহারে জীবন’ সিনেমার কাজ শেষ করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। জানা গেছে, ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদে।

ছবির নির্মাতা ছটকু আহমেদ জানান, ছবির কাজ অল্প কিছু বাকি আছে। শিগগিরই সব কাজ শেষ করে সেন্সরের জন্য জমা দেব। আশা করছি আগামী ঈদে সিনেমাটি হলে গিয়ে দেখতে পারবেন দর্শকরা।

এছাড়াও ঈদে মুক্তি পেতে যাচ্ছে পূর্ণিমার প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’। মুক্তি পেতে যাওয়া দুটি কাজ নিয়েই বেশ উচ্ছ্বসিত নায়িকা।

তিনি বলেন, ছটকু ভাই গুণী চলচ্চিত্র নির্মাতা। তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন আমাকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন। অবশেষে তার নির্দেশনায় আহারে জীবন সিনেমায় অভিনয় করা হলো। পাশাপাশি ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্সে কাজ করেও বেশ ভালো লেগেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়