Wednesday, July 1, 2026
spot_img
Homeমুল পাতাটনসিলের ব্যথায় ঘরোয়া সমাধান

টনসিলের ব্যথায় ঘরোয়া সমাধান

প্রাইম ভিশন ডেস্ক »

মৌসুম পরিবর্তনের এই সময় সর্দি-কাশি, ঠান্ডা লাগার সমস্যা লেগেই আছে। অনেকের আবার ঠান্ডা জ্বরের সঙ্গে টনসিলের সমস্যা। মূলত মুখ, নাক, গলা থেকে কোনও প্রকার রোগজীবাণু শরীরে ঢুকতে বাধা দেয় টনসিল। ঠান্ডা লাগলে টনসিলে সংক্রমণ হয়ে থাকে। তখন ঢোক গিলতে ও কথা বলতেও অসুবিধা হয়, গলায় ব্যথার কারণে কাশতে গেলেও কষ্ট হয়। টনসিলের ব্যথা কমাতে বাজারচলতি নানা ওষুধ রয়েছে ঠিকই। কিন্তু ঘরোয়া উপায়েও এর মোকাবিলা করা যায়। টনসিলের ব্যথা বাড়লে কী করলে উপকার পাবেন?

লেবু-মধু পানি

এক গ্লাস উষ্ণ পানিতে গোটা একটা পাতিলেবুর রস, ১ চামচ মধু ও একটু লবণ মিশিয়ে খান। টনসিলে ব্যথা হলে দিনের মধ্যে মাঝেমাঝেই তা পান করুন।

গ্রিন টি ও মধু

আধ চামচ গ্রিন টি ও এক চামচ মধু দিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন। দিনে বার তিনেক এই চা খান। গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট, এটি জীবাণুর সঙ্গে লড়তে সাহায্য করে। মধুর অ্যান্টিব্যাক্টেরিয়াল শক্তি টনসিলে সংক্রমণ ঠেকায়।

হলুদ ও দুধ

এক কাপ গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে নিন। হলুদ অ্যান্টি ইনফ্লেমটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। গলা ব্যথা দূর করতে এর জুড়ি মেলা ভার। তাই হলুদ মেশানো গরম দুধ যেমন সর্দি-কাশি দূর করে, তেমনই টনসিলের ব্যথা দূর করতেও বিশেষ কার্যকর।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়