প্রাইম ভিশন ডেস্ক »
কক্সবাজারের রামুতে ছুরিকাঘাতে যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। গত ২৩ ফেব্রুয়ারি তিনি জেল থেকে জামিনে বের হন বলে জানা গেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন বলেন, কারা এ হত্যাকাণ্ডে জড়িত তা উদ্ঘটনে পুলিশ কাজ করছে।
শুক্রবার (৩ মার্চ) সকাল ৭টায় কাউয়ারখোপ ইউনিয়নের কানা রাজার গুহার সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত হাবিব উল্লাহ (২৫) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, নিহত হাবিব উল্লাহর মাথা, পেট, বুকসহ বিভিন্ন স্থানে ৬টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
জানা গেছে, নিহত হাবিব উল্লাহ ২০১৮ সালে সংগঠিত আবদু শক্কুর হত্যা মামলার আসামি ছিলেন। এ মামলায় ২ মাস কারাভোগ শেষে গত ২৩ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি।


