Homeমুল পাতাবগলের ঘাম দূর করার ৫ কৌশল

বগলের ঘাম দূর করার ৫ কৌশল

প্রাইম ভিশন ডেস্ক »

বগলের নিচের ঘামে অনেকেরই দুর্গন্ধ হয়, তাই বিষয়টি হয়ে ওঠে বিরক্তিকর। চিকিৎসকরা এই সমস্যা থেকে মুক্তি পেতে দিনে দু’বার গোসল করতে বলেন। অনেকেই গোসলের পানিতে ওডিকোলন মিশিয়ে স্নান করেন। কিন্তু এতেও কি বগলের ঘাম আটকানো যায়? বাহুমূলের ঘাম রোধ করতে আরও কয়েকটি বিষয় মেনে চলা জরুরি।

বাহুমূল লোমমুক্ত রাখুন

গরমকালে আর যাই করুন, বাহুমূলের লোম কেটে, পরিষ্কার করে রাখুন। তাই বলে শুকনো অবস্থায় রেজার চালাবেন না। ধৈর্য ধরে, সময় নিয়ে রোম পরিষ্কার করুন। তার পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।

ডিয়োডর‌্যান্ট ব্যবহার করুন

গরমের দিনে হাতকাটা জামা পরতে চাইলে অবশ্যই হাতের কাছে সুগন্ধী রাখুন। বিশেষ করে ‘রোল-অন’ জাতীয় সুগন্ধী ব্যবহার করাই ভাল। যখনই প্রয়োজন হবে বগলে রোল-অন ঘষে নিলেই হবে।

আর্দ্রতা বজায় রাখুন

শুষ্ক ত্বকে ঘাম হয় বেশি। তাই বাহুমূলের ত্বকের আর্দ্রতা বজায় রাখুন। গোসল করে উঠে ভাল করে ময়েশ্চারাইজার মেখে নিন। খেয়াল রাখুন, যেন ত্বকের পিএইচ ব্যালান্স ঠিক থাকে।

এক্সফোলিয়েট করুন

শুধু মুখের ত্বক ভাল রাখলেই তো হবে না। দেহের ত্বকের খেয়ালও রাখতে হবে। তাই গোসলের সময় দেহের অন্যান্য অংশের পাশাপাশি অন্যতম অবহেলিত অংশ, বাহুমূলেও এক্সফোলিয়েট করতে হবে। এতে ঘাম অনেকটাই কম হবে।

সোয়েট প্যাড ব্যবহার করুন

অন্যান্য টোটকা ব্যবহার করেও যদি ঘাম রোধ না করা যায়, সেক্ষেত্রে পোশাকের বাহুমূলের জায়গায় সোয়েট প্যাড আটকে নিন। তুলো দিয়ে তৈরি এই প্যাডটি অতিরিক্ত ঘাম শুষে নিতে সাহায্য করবে। আর পোশাকও নষ্ট হবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়