Homeমুল পাতাভারতের সহকারী হাইকমিশনারের ইফতার সামগ্রী বিতরণ

ভারতের সহকারী হাইকমিশনারের ইফতার সামগ্রী বিতরণ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন হযরত শাহসুফী শাহ আমানত খান (রহ.) এর দরগাহ পরিদর্শন করেছেন। বুধবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় তিনি দরগাহ শরীফে যান।

হযরত শাহ আমানত খান (রহ.) এর খাদেম শাহজাদা ফরিদ উদ্দিন মুহাম্মদ আলী খান ভারতের সহকারী হাইকমিশনারকে স্বাগত জানান। সহকারী হাইকমিশনার আমানত শাহ (রহ.) এর মাজারে ভারত ও বাংলাদেশের জনগণের সুস্বাস্থ্য ও মঙ্গল এবং তাদের চিরস্থায়ী বন্ধুত্বের জন্য ঐশ্বরিক আশীর্বাদ কামনা করে প্রার্থনা করেন।

পরে সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন পবিত্র রমজান মাসের বরকত ভাগাভাগি করতে বাংলাদেশের কয়েকজন ভাই-বোনের মাঝে ইফতারি উপহার বিতরণ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়