Homeমুল পাতাবিদ্যানন্দের পাশে থাকব: শাওন

বিদ্যানন্দের পাশে থাকব: শাওন

প্রাইম ভিশন ডেস্ক »

স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক মাধ্যমে চলছে সমালোচনা। কেউ আবার সংগঠনটির পাশে দাঁড়িয়েছেন। তাদের একজন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

বিদ্যানন্দ ফাউন্ডেশন শাওনের পছন্দের একটি সংগঠন। এর প্রতি কীভাবে ভালোবাসা শুরু হলো—সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ এপ্রিল) রাতে ফাউন্ডেশন নিয়ে সমালোচনার জবাব দেয়ার জন্য ফেসবুক লাইভে আসেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিশোর কুমার দাস। সেই লাইভ টাইমলাইনে শেয়ার করে নিজের মতামত জানান শাওন।

তিনি লিখেছেন, ‘সম্প্রতি দুই পুত্রকে সঙ্গে নিয়ে বিদ্যানন্দে শ্রম দিয়েছি। তখন খুব কাছ থেকে দেখতে পেরেছি বিদ্যানন্দের তরুণ পাগলাটে কর্মীদের। তাদের মাথায় কিলবিল করে আইডিয়া, কীভাবে আরও নতুন কিছু করে মানুষের উপকার করা যায়, দেশটাকে পরিচ্ছন্ন রাখা যায়!’

শাওন আরও লেখেন, ‘তারা নিজেরা পরিকল্পনা করে নিজেরা উদ্যোগ নেয়। নিজেরাই জুতা সেলাই থেকে চণ্ডিপাঠ ধরনের সব কাজ করে। তাদের এই উদ্যোমকে আমি মনেপ্রাণে সমর্থন করি।’

এ সময় তিনি সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে গিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাশে থাকার অঙ্গীকার করেন। শাওন লেখেন—বিদ্যানন্দের পাশে ছিলাম, আছি ও থাকব।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়