প্রাইম ভিশন ডেস্ক »
প্রতিনিয়ত নিজেকে ভেঙে নতুন করে মেলে ধরাই একজন অভিনয়শিল্পীর কাজ। এই কাজটি নিপুণভাবে করেন মেহজাবীন চৌধুরী। সদ্য বিদায়ী বছরটিতে বিভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। নতুন বছরেও এই ধারা অব্যহত রেখেছেন।
এদিকে ওটিটি মাধ্যমে মনযোগী হয়েছেন মেহজাবীন। ফলে এবার ঈদেও কোনো নাটক থাকছে না তার। তবে শিগগিরই তাকে ‘আমি কী তুমি’নামের একটি ওয়েব সিরজে পাওয়া যাচ্ছে। সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন নির্মাতা ভিকি জাহেদ।
আজ মেহজাবীনের জন্মদিন উপলক্ষে ওয়েব সিরিজটির একটি মোশন পোস্টার প্রকাশ করেছেন ভিকি। ক্যাপশনে তিনি লিখেছেন, শুভ জন্মদিন মেহজাবীন চৌধুরী। আপনার তৃতীয় ওয়ুএব সিরিজের অপেক্ষায়।
এ প্রসঙ্গে ভিকি বলেন, ‘এখনও কাজটি শেষ হয়নি তাই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিছু বলা বারণ। আজ যেহেতু মেহজাবীন চৌধুরী আপুর জন্মদিন তাই তার এই বিশেষ দিনটিকে আরেকটু বিশেষ করে তুলতেই একটি মোশন পোস্টারের মাধ্যমে নতুন কাজের অ্যানাউন্স করলাম। আপাতত এর বেশি কিছু বলা যাবে না। খুব শিগগিরই দর্শকরা এর আপডেট জানতে পারবেন।
মেহজবিনের ওটিটি যাত্রা শুরু হয়েছিল রেডরাম ওয়েব ফিল্মের মাধ্যে। এরপর আরও দুটি অয়েব কনটেন্টে অভিনয় করে নিজেকে প্রমাণ করেন তিনি। সম্প্রতি ওটিটিকেই লক্ষ্য হিসেবে নিয়েছেন। ফলে নাটক থেকেও নিয়েছেন আড়াল।


