Homeমুল পাতাভিসা ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

ভিসা ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

প্রাইম ভিশন ডেস্ক »

ভ্রমণ, ব্যবসা, অস্থায়ী কর্মীসহ অনভিবাসী ভিসা (এনআইভি) আবেদনের ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে ভিসা ফি বাড়ানো সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। নতুন ভিসা ফি গতকাল (শনিবার) থেকেই কার্যকর হয়েছে।

মার্কিন দূতাবাসের ফেসবুকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট সুনির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসা (NIV) আবেদন প্রক্রিয়াকরণের ফি বাড়িয়েছে। বর্ধিত এই ফি ১৭ জুন ২০২৩ থেকে কার্যকর হয়েছে। নিচে সংশোধিত ভিসা ফিয়ের তালিকা দেয়া হলো-

১) ব্যবসা বা পর্যটনের জন্য ভিজিটর ভিসা (B1/B2) এবং অন্যান্য আবেদনমুক্ত অনভিবাসী ভিসা, যেমন- স্টুডেন্ট ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদন ফি ১৬০ থেকে ১৮৫ ডলার করা হয়েছে।

২) অস্থায়ী কর্মীদের জন্য সুনির্দিষ্ট কিছু আবেদন-ভিত্তিক অনভিবাসী ভিসা আবেদনের ফি ১৯০ থেকে ২০৫ ডলার করা হয়েছে।

৩) চুক্তির অধীন ব্যবসায়ী ও বিনিয়োগকারী এবং চুক্তির আবেদনকারীদের জন্য কোনো বিশেষ পেশায় (E শ্রেণি) আবেদনের ফি ২০৫ ডলার থেকে বাড়িয়ে ৩১৫ ডলার করা হয়েছে।

সব অনভিবাসী ভিসার ফি ও কনস্যুলারের বর্তমান মুদ্রা বিনিময় হারের হালনাগাদ তালিকা দেখা যাবে ow.ly/mrJe50OLuLZ এই লিংকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়