Homeমুল পাতাশাকিবের শুভকামনায় অপু, নিশ্চুপ বুবলী

শাকিবের শুভকামনায় অপু, নিশ্চুপ বুবলী

প্রাইম ভিশন ডেস্ক »

খানিকটা বিরতির পর স্বরূপে পর্দায় ফিরছেন শাকিব খান। সৌজন্যে ‘প্রিয়তমা’ সিনেমা। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে এই ছবি। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবির ফার্স্ট লুক। এতে কিং খানের এন্ট্রি-লুক দেখে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। সমাজমাধ্যমের বিভিন্ন গ্রুপে চোখ রাখলেই সেটা দেখা যাচ্ছে।

তবে শুধু সাধারণ অনুরাগী নন, ছবিতে শাকিবের লুক দেখে উদ্বেলিত তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। এই অনুভূতি নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারেননি। নিজের ফেসবুক পেজে ফার্স্ট-লুক শেয়ার করেছেন তিনি। তবে আবেগ নিয়ন্ত্রণে রেখে তিন শব্দে লিখেছেন, বেস্ট অব লাক। সঙ্গে জুড়ে দিয়েছেন তিনটি লাভ ইমো।

শোনা যাচ্ছে, একই সময়ে অপু বিশ্বাস অভিনীত ও সহ-প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমা মুক্তি পাবে। নিজের ছবির পাশাপাশি প্রাক্তন স্বামীর সিনেমার প্রচার করে নেটিজেনদের বাহবা পাচ্ছেন তিনি।

অন্যদিকে শাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী রয়েছেন চুপচাপ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি তাকে কোনোরকম শুভকামনা জানাননি। তারও এই কোরবানির ঈদে তিনটি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে। সেগুলোর প্রচারণায় করছেন সামাজিক মাধ্যমে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়