Homeমুল পাতাবিমার আওতায় আসছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

বিমার আওতায় আসছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

প্রাইম ভিশন ডেস্ক »

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিমা সেবার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত চেয়ে গত ৩ আগস্ট চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন, ২০০৪-এর ধারা ৬ এর দফা (থ) এ ‘সময় সময় ও অবস্থার পরিপ্রেক্ষিতে যৌক্তিক, বাস্তবধর্মী ও অধিকতর কল্যাণমুখী নতুন নতুন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ’ এবং ধারা-১৮ এ ‘বোর্ড বিমা কোম্পানি বা প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য জীবন বিমা করিতে পারিবে’ মর্মে উল্লেখ রয়েছে।

চিঠিতে আরো বলা হয়েছে, আইনের এ বিধান অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিমা সেবার আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের উদ্দেশ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৩৫তম বোর্ড সভায় উপস্থাপন করা হয়।

এ অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিমা সেবার আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীন একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রস্তাবের বিষয়ে আগামী ২৭ আগস্টের মধ্যে সুস্পষ্ট মতামত ই-নথিতে পত্রজারির মাধ্যমে বা adminsec@mopa.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য চিঠিতে অনুরোধ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়