Homeমুল পাতাভিসা না পেয়ে অনলাইনেই ভারতীয় প্রেমিককে বিয়ে পাকিস্তানি তরুণীর

ভিসা না পেয়ে অনলাইনেই ভারতীয় প্রেমিককে বিয়ে পাকিস্তানি তরুণীর

প্রাইম ভিশন ডেস্ক »

প্রেমের টানে দেশ ছেড়ে এসে অন্যদেশে বিয়ে করার ঘটনা অহরহ বিশ্বের বিভিন্ন দেশে। তবে গত কিছুদিন ধরে সীমান্ত পার করে প্রেম ও বিয়ের আলোচনার কেন্দ্রে ভারত পাকিস্তান।

প্রেমের টানে চার সন্তান রেখে পাকিস্তান থেকে ভারতীয় প্রেমিকের কাছে চলে গেছেন সীমা হায়দার। আবার ভারতে নিজের স্বামী সন্তানকে ছেড়ে ধর্মান্তরিত হয়ে পাকিস্তানে প্রেমিককে বিয়ে করেছেন ভারতের অঞ্জু।

কিন্তু যদি ভিসা না পাওয়া যায়? দেশত্যাগ না করা যায়? তাহলে কি প্রেম থেমে থাকবে না? ডিজিটাল এই যুগে প্রেম বা বিয়ে আটকে রাখাই কঠিন। তেমনটাই করে দেখালেন পাকিস্তানের আমিনা। সীমান্ত পার প্রেম ও বিয়ে নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করলেন ভারতীয় আরবাজ ও পাকিস্তানের আমিনা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে এই আলোচিত খবর।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় প্রেমিক রাজস্থানের যোধপুরের বাসিন্দা আরবাজকে বিয়ে করার জন্য ভারতে আসতে ভিসার আবেদন করেছিলেন করাচির বাসিন্দা আমিনা। তবে ভিসার আবেদন মঞ্জুর হয়নি। তারপরও ঠেকানো যায়নি দুই দেশের এই প্রেমিক যুগলকে। আরবাজকে অনলাইনেই বিয়ে করেন আমিনা। আরবাজ পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আরবাজের পরিবারের সঙ্গে আমিনার পরিবারের সঙ্গে আগে থেকেই পারিবারিক সম্পর্ক রয়েছে। আরবাজের পরিবারের একজন সদস্য এর আগেও পাকিস্তানি এক মেয়েকে বিয়ে করেছেন।

প্রতিবেদনে বলা হয়, আরবাজ বরযাত্রীসহ যোধপুরের ওসওয়াল সমাজ ভবনে যান এবং সেখানেই কনের সঙ্গে অনলাইনে বিয়ে হয়।

আরবাজের বাবা মোহাম্মদ আফজাল পেশায় একজন ঠিকাদার। তিনি জানান, কম খরচে খুব সাধারণভাবে বিয়েটি হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়