Homeমুল পাতাযে কারণে ডিবি কার্যালয়ে অপু বিশ্বাস

যে কারণে ডিবি কার্যালয়ে অপু বিশ্বাস

প্রাইম ভিশন ডেস্ক »

অনেকে ফেসবুক ও ইউটিউবে ভিউয়ার্স বাড়ানোর আশায় সাইবার বুলিং করছেন বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আজ রোববার দুপুরে ঢাকা মহানগর কার্যালয়ে আসেন অপু। এরপর সেখানে ডিবির প্রধানের সাথে কথা বলেন এবং অভিযোগ করেন। এরপর সেখানে ডিবির প্রধানের সাথে তিনি দুপুরের খাওয়া দাওয়া করেন। পরে ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সামনে সাইবার বুলিং নিয়ে এমন মন্তব্য করেন অপু বিশ্বাস।

তিনি বলেন, ‘লাল শাড়ি ছবিটি আমার অনেক কষ্টের। এই ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে আমি ডিবিতে এসেছি আর পাশাপাশি আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংটা অনেক বেড়ে গেছে। কারণে-অকারণে ভিউয়ার্স বাড়ানোর আশায় সাইবার বুলিং করছেন। আর এটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্থ করে, যা কোনভাবেই কাম্য নয়। কারণ আমরা সবাই পরিবার নিয়ে বসবাস করি। আমাদের একটি অবস্থান আছে। হয়তো আমরা চিত্রনায়িকা কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে আমাদের নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়।’

অপু বলেন, ‘আমি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। সাইবার ক্রাইমে যারা আছেন তারা আমাকে খুব সুন্দরভাবে আশ্বস্ত করেছেন। আরও একটা কথা বলতে চাই, আমরা আর্টিস্টরা বিভিন্ন দেশে যাই। সেখানে দেশের প্রতিনিধিত্ব করি। এরকমটা হলে আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়।’

‘লাল শাড়ি’ সিনেমাটির প্রযোজক অপু। এটি একটি অনুদানের ছবি জানিয়ে অপু বলেন, ভিউ বাড়ানোর প্রতিযোগিতার কারণে আমাদের নানা ধরণের পরিস্থিতির শিকার হতে হয়। সাইবার বুলিংয়ের নেতিবাচক প্রভাব খুবই ভয়াবহ হয়ে উঠেছে।

অপুর পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ডিবির প্রধান হারুন অর রশিদ। তিনি সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছিলেন অপু বিশ্বাস।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়