Homeমুল পাতাকাজ করে বেশ মজা পাচ্ছি

কাজ করে বেশ মজা পাচ্ছি

প্রাইম ভিশন ডেস্ক »

ঢালিউড অভিনেত্রী পূজা চেরি যুক্ত হয়েছেন ‘লিপস্টিক’ নামের একটি ছবিতে। এর মাধ্যমে প্রায় বছর দেড়েক পর চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী। এরইমধ্যে শেষ হয়েছে ছবিটির প্রথম ধাপের কাজ। এবার এ ছবিতে শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে পূজা জানালেন, কাজটি করে বেশ মজা পাচ্ছেন তিনি।

ছবিটি নিয়ে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পূজা বলেন, “কাজটি করে বেশ মজা পাচ্ছি। অভিনয়ের জায়গা আছে। সত্যি বলতে, ‘পোড়ামন ২’ ছবিতে কাজ করতে গিয়ে ভালো লাগার যে অনুভূতি পেয়েছিলাম, এ কাজটি যতটুকু করেছি, সেই ফিল পেয়েছি।”

‘লিপস্টিক’-এ পূজার বিপরীতে আছেন আদর আজাদ। তার সঙ্গে শুটিং প্রসঙ্গে নায়িকা বলেন, “সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ ছবির শুটিং সেটে আদর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখন নোলক ছবির নায়ক খোঁজা হচ্ছিল। সৈকত ভাইয়ের পরামর্শে ওই ছবিতে আমার বিপরীতে তাকে নিয়েছিলেন পরিচালক। কাজটি করতে গিয়ে দেখেছি, দারুণ মনোযোগী অভিনেতা আদর ভাই। প্রচুর পরিশ্রম করতে পারেন। সহশিল্পীর অভিনয় ভালো না হলে নিজের অভিনয়ও ভালো করা সহজ হয় না। সেটি আমি আদর ভাইয়ের কাছ থেকে পেয়েছি।”

‘লিপস্টিক’ নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান। এতে পূজাকে দুই রূপে দেখা যাবে। একটি গ্রামের হতদরিদ্র তরুণী, অন্যটি দেশের সুপারস্টার নায়িকা। ১৩ আগস্ট থেকে ছবিটির দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়