Homeমুল পাতাঅ্যাপ ডাউনলোড করে লাখ টাকা খোয়ালেন শ্রীলেখা

অ্যাপ ডাউনলোড করে লাখ টাকা খোয়ালেন শ্রীলেখা

প্রাইম ভিশন ডেস্ক »

প্রতারণার ফাঁদে পড়ে লক্ষাধিক টাকা খোয়ালেন টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত ৩০ আগস্ট ছিল অভিনেত্রীর জন্মদিন। ঠিক তার একদিন আগেই অঘটনের শিকার হন তিনি!

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কদিন আগেই একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে শ্রীলেখার মোবাইলে। সেই কলটি ধরতেই ফোনের অপর পাশ থেকে জনৈক ব্যক্তি অভিনেত্রীকে মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। সেই অ্যাপ ডাউনলোড করতেই ব্যাংক থেকে লাখ টাকা খোয়া যায় শ্রীলেখার।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়ে এই অভিনেত্রী লেখেন, জন্মদিনের দিন মনটা খারাপ ছিল। কারণ তার আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকার কেলেঙ্কারি হল। এটা একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। প্রতারণার ঘটনায় নিজের উপর ক্ষুব্ধ শ্রীলেখা আরও লেখেন, নিজেকে চালাক নয় ইন্টেলিজেন্ট ভাবতাম। এই ঘটনার পর থেকে তাও ভাববো না!

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে শ্রীলেখা বলেন, ‘নিজেকে তো চালাক বলতেই চাই। কিন্তু আমি তো বোকাই। আমার মতো যেন আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তাই সকলকে সতর্ক করছি। কত টাকা খোয়া গেছে সেটা বলতে চাই না। তবে লাখের বেশি টাকা জালিয়াতি করা হয়েছে। থানায় জানিয়েছি। সাইবার সেলের সঙ্গেও কথা বলেছি। তারা পদক্ষেপ নিচ্ছেন।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়