বুধবার, জুন ১৭, ২০২৬
spot_img
Homeমুল পাতাবিশ্বজুড়ে ‘জাওয়ান’ ঝড়, প্রথম দিনেই ১৫০ কোটি আয়

বিশ্বজুড়ে ‘জাওয়ান’ ঝড়, প্রথম দিনেই ১৫০ কোটি আয়

প্রাইম ভিশন ডেস্ক »

চার বছর বিরতির পর চলতি বছরের শুরুতে প্রত্যাবর্তন করে বক্স অফিসে ঝড় তুলেছিলেন শাহরুখ খান। ন’মাসের মাথায় আবারও ধামাকা দেখালেন এ ‘বাজিগর’। হাজির হলেন ‘জাওয়ান’ নিয়ে আর বইয়ে দিলেন তুফান। ভোরের আলো ফোটার আগে শো হোক কিংবা মধ্যরাতের শো— সবই হাউজফুল। মুহূর্তেই ভেঙে দিল আগের সব রেকর্ড।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এই সিনেমা দিয়ে হিন্দি সিনেমায় ইতিহাস গড়েছেন কিং খান। প্রথম দিনের বক্স অফিসের হিসাবে আগের সব নজির ভেঙে দিল ‘জাওয়ান’। এখন পর্যন্ত সবচেয়ে বড় ‘ওপেনিং’ হিসাবে জায়গা করে নিল শাহরুখের এই ছবি।

টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে প্রতিবেদনে দাবি করছে, ট্রেড রিপোর্ট অনুসারে, ‘জাওয়ান’ মুক্তির প্রথম দিনে ভারতে ৭৫ কোটি রুপি সংগ্রহ করেছে। এরমধ্যে ৬৫ কোটি রুপি এসেছে হিন্দি মাধ্যম থেকে। আর বাকি ১০ কোটি রুপি তামিল এবং তেলুগু ভাষা থেকে। বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটি ১৫০ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে। যা এখন পর্যন্ত বলিউডের সর্বকালের সবচেয়ে বড় ওপেনিং।

এর আগে মুক্তির দিনে ৫৭ কোটির ওপেনিং রেকর্ড গড়েছিল শাহরুখের ‘পাঠান’। এবার সেই নজিরও ভাঙলেন বলিউড বাদশাহ।

বিশ্বব্যাপী একযোগে ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জাওয়ান’। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। এখানে আরও অভিনয় করেছেন বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার প্রমুখ। বিশেষ ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন ও সঞ্জয় দত্ত। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখের
প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়