Thursday, July 2, 2026
spot_img
Homeমুল পাতানির্মাতা এবার নায়িকা

নির্মাতা এবার নায়িকা

প্রাইম ভিশন ডেস্ক »

২০১৪ সালে কলেজ জীবনের প্রেমকাহিনী নিয়ে নির্মাণ করা হয় ‌‘ইয়ারিয়ান’। একদল তরুণ অভিনেতা-অভিনেত্রী নিয়ে সিনেমাটি নির্মাণ করেন দিব্যা খোসলা কুমার। দীর্ঘ নয় বছর পর এবার সিনেমাটির দ্বিতীয় পর্ব ‘ইয়ারিয়ান ২’ নির্মাণ করা হয়েছে। এবার নির্মাতার জায়গায় আর দিব্যাকে দেখা যাবে না। তবে তিনি ফিরেছেন নতুন কিস্তির প্রধান নারী চরিত্র হয়ে।

ইয়ারিয়ান ২ সিনেমায় পুরোনো কোনো অভিনেতা-অভিনেত্রীকেই নেওয়া হয়নি। এবারের পর্বে অভিনয় করবেন নতুন সব তারকা। তাদের মধ্যে দিব্যা অন্যতম।

ইয়ারিয়ান ২ সিনেমাটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ (২০ অক্টোবর) মুক্তি দেওয়া হয়েছে। সিনেমাটি নির্মাণে এবার খরচ হয়েছে ৯০ কোটি রুপি। প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন যশ দাশগুপ্ত, দিব্যা খোসলা কুমার, মিজান জাফরি।

এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুরলী শর্মা, রাহুল বোস, হারমান সিংহ, ঋতুরাজ সিং, সুধীর পাণ্ডে, হারমান বাওয়েজা।

ইয়ারিয়ান ২ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করে দিব্যা খোসলা কুমার বেশ উচ্ছ্বসিত। গণমাধ্যমে তিনি বলেন, ‘এ সিনেমাটির গল্প আমার হাত দিয়ে তৈরি হয়েছিল আজ থেকে নয় বছর আগে। তখন সিনেমার গল্প, গান সবাইকে মুগ্ধ করেছিল। আশা করি এবারও সবাই সিনেমাটি দেখে মুগ্ধ হবেন। তবে প্রথমবার আমি সিনেমার নির্মাতার আসনে থাকলেও এবার প্রধান চরিত্রে অভিনয় করছি; যা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। নিজের সবটুকু দিয়ে কাজটি করার চেষ্টা করেছি।

এই প্রথম সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করলাম। এর আগে কিছু ছোট ছোট চরিত্রে কাজ করেছি। তবে প্রধান চরিত্র হওয়াটা চ্যালেঞ্জিং। ভয়েরও। জানি না দর্শক কীভাবে সাড়া দেবেন। অপেক্ষা করছি ভালো কিছু হবে।’

দিব্যা অভিনয়ের পাশাপাশি সিনেমাটির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন। আর নির্মাতার দায়িত্বে রয়েছেন ভিনাই সাপরু ও রাধিকা রাও।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়