Tuesday, June 30, 2026
spot_img
Homeমুল পাতাবিড়ম্বনায় শাকিবের ‘প্রিয়তমা’

বিড়ম্বনায় শাকিবের ‘প্রিয়তমা’

প্রাইম ভিশন ডেস্ক »

কলকাতার অভিনেত্রী হলেও শাকিব খানের বিপরীতে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে ইধিকা পালের। প্রথম সিনেমা ‘প্রিয়তমা’ দিয় দুই বাংলাতেই দারুণ প্রশংসিত হন। সিনেমাটির পর একাধিক কাজের প্রস্তাবও পেয়েছেন ওপার বাংলার এই অভিনেত্রী। তবে এই খ্যাতির মাঝেই পড়লেন বিড়ম্বনায়।

অভিনেত্রীর নামে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়েছে যা নিয়ে বেশ বিব্রত শাকিব খানের এই নায়িকা।ভারতীয় এক সংবাদ মাধ্যমকে তিনি জানান, সাইবার ক্রাইম বেশ কিছু ভুয়া অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে। তাতেও সমাধান হয়নি। কারণ পরবর্তীতে ফের একাধিক অ্যাকাউন্ট তৈরি হচ্ছে তার নামে।

ইধিকার ভাষ্য, ‘সোশ্যালে আমার নামে অনেকগুলো ভুয়া অ্যাকাউন্ট আছে। এ নিয়ে খুবই বিড়ম্বনায় পড়তে হচ্ছে আমাকে। যেগুলো দেখতে একদম আমার অ্যাকাউন্টের মতো। দেখলে মনে হবে, আমি নিজে সেগুলো অপারেট করি। সেসব ভুয়া অ্যাকাউন্ট থেকে খারাপ কিছু পোস্ট হলে আমি ক্ষমাপ্রার্থী।’

তিনি আরও বলেন, ‘আমি বলতে চাই, যদিও এর জন্য আমি দায়ী না। এ ব্যাপারে পুলিশের সাইবার সেলে অভিযোগও জানিয়েছি। তারা অনেকগুলো অ্যাকাউন্ট নিস্ক্রিয় করে দিয়েছে। কিন্তু তাতেও সমাধান হয়নি। ফের ভুয়া অ্যাকাউন্ট তৈরি হয়েছে।’

এর আগে এক সাক্ষাৎকারে কলকাতার এই অভিনেত্রী জানিয়েছেন, নিজেই নিজের নাম পাল্টেছিলেন একটা সময়। তার প্রকৃত নাম টুম্বা পাল। ইধিকা নামটি তিনি নিজেই রেখেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়