Homeমুল পাতাজাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯ ও ২০ নভেম্বরের সকল পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯ ও ২০ নভেম্বরের সকল পরীক্ষা স্থগিত

প্রাইম ভিশন ডেস্ক »

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৯ ও ২০ নভেম্বরের সকল পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ) মো. আতাউর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে বিষযটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ ও ২০ নভেম্বরের সকল পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে। এছাড়া এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়