প্রাইম ভিশন ডেস্ক »
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নতুন সিরিজ ‘মোবাররকনামা’ নিয়ে বছর শেষে সবাইকে চমকে দিতে আসছেন তিনি। সিরজটি নির্মাণ করেছেন ‘সাপলুডু’ খ্যাত গোলাম সোহরাব দোদুল। আগামী ২১ ডিসেম্বর থেকে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে স্ট্রিমিং হবে ।
সম্প্রতি সিরজটির ট্রেলার হৈচৈ বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। ২ মিনিট ২০ সেকেন্ডের ট্রেলারে আইনজীবী মোশাররফ করিমকে দেখা গেছে।
একসময়ের সফল আইনজীবী মোবারক অনিচ্ছাকৃত একটি ভুলের জন্য পেশা থেকে অবসর নেন। কিন্তু কিছু দিন পর হঠাৎ এক ঘটনায় তার ভাবনা বদলে যায়। ওই ঘটনায় মোবারক এতোটাই প্রভাবিত হন যে, মামলাটিতে পরাজয় নিশ্চিত জেনেই আদালতে ফিরে আসে। তার চরিত্রটি নিয়ে দর্শক মহলে ইতোমধ্যেই শুরু হয়েছে রহস্য। যেই রহস্যের বার্তা ট্রেলারেও ফুটে উঠেছে।
বেশ ক’মাস ধরেই ‘মোবারকনামা’র কনসেপ্ট নিয়ে কাজ করছেন দোদুল। সিরিজটি নিয়ে তিনিও বেশ রোমাঞ্চিত। দর্শক কীভাবে ‘মোবারকনামা’ গ্রহণ করে তা দেখার অপেক্ষায় আছেন নির্মাতাও।
সিরিজে কেন্দ্রীয় চরিত্রে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন শবনম ফারিয়া, নওরিন হাসান খান জেনি, শাহনাজ সুমি, সৈয়দ জামান শাওন, সামিয়া অথৈ, অ্যাঞ্জেল নূর, শেখ উজ্জ্বল হোসেন, শিল্পী সরকার অপু, সমু চৌধুরী, নুজহাত ইসলাম ফিমা আরও প্রমুখ।


