Homeমুল পাতাবলিউডে পা রাখছেন রাভিনার মেয়ে রাশা

বলিউডে পা রাখছেন রাভিনার মেয়ে রাশা

প্রাইম ভিশন ডেস্ক »

রাভিনা ট্যান্ডন। নব্বই দশকের বলিউডে এ নায়িকার জনপ্রিয়তা বোঝাতে নামটিই যথেষ্ট। দীর্ঘ সময় অভিনয় থেকে দূরেই ছিলেন রাভিনা। তবে গত বছর দক্ষিণী চলচ্চিত্র ‘কেজিএফ ২’ দিয়ে ফের পর্দায় ফিরেছেন অভিনেত্রী। এর আগে নেটফ্লিক্সের সিরিজ ‘আরণ্যক’ দিয়ে দর্শকদের মাঝে সাড়া ফেলেছেন রাভিনা।

সামনে অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম ৩’ সিনেমায় দেখা যাবে রাভিনাকে। এ ছাড়া দক্ষিণের কিছু প্রজেক্টও হাতে রয়েছে অভিনেত্রীর।

তার মধ্যেই শোনা যাচ্ছে সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন তার মেয়ে রাশা থাডানি।

অভিষেক কাপুরের একটি ছবির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন তিনি। ছবিতে অজয় দেবগণের ভাগ্নে আমিনের সঙ্গে অভিনয় করবেন রাভিনা কন্যা।

২০২৪-এর ৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছবিটির। তবে এই ছবির এখনও নাম ঠিক করা হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়