প্রাইম ভিশন ডেস্ক »
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ১১টা ৫১ মিনিটে পোস্ট করা স্ট্যাটাসে ভালো কাজের ক্ষেত্রে মানুষের সমালোচনাকে উপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি।
ইংরেজিতে দেওয়া স্ট্যাটাসে অপু লিখেন, আপনি যখন ভালো কাজ করবেন তখন লোকেরা আপনার সমালোচনা করবে ঠিক আছে, এটা একটা সাধারণ অভিজ্ঞতা। সৃষ্টিকর্তা বলেছেন, ‘এই পৃথিবীতে এমন কেউ নেই যার সমালোচনা করা হয়নি।’
তিনি আরো লেখেন, তাই ক্ষমা করে হাসতে শিখুন, এড়িয়ে চলতে শিখুন। কিন্তু কাউকে ভালো কাজ বন্ধ করতে দেবেন না, যা আপনি করছেন।


