Homeমুল পাতাউখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে অর্ধশতাধিক ঘর

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে অর্ধশতাধিক ঘর

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। শনিবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে এই অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়নবিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ৫০টিরও বেশি ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আমির জাফর বলেন, এই অগ্নিকাণ্ড পরিকল্পিত নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন কীভাবে ছড়িয়েছে খোঁজ নেওয়া হচ্ছে। এপিবিএন শুরু থেকেই ঘটনাস্থলে আছে।

গত ৫ মার্চ একই ক্যাম্পের অন্য একটি ব্লকে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায় ২২০০ ঘর, ক্ষতিগ্রস্ত হয় ১৫ হাজারেরও বেশি রোহিঙ্গা।

এর আগে ২০২১ সালের ২২ মার্চ তিনটি ক্যাম্পে এক সঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় ১১ জনের মৃত্যু ও ৫ শতাধিক আহত হন। পুড়ে গিয়েছিল ১০ হাজারের বেশি ঘর।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়