প্রাইম ভিশন ডেস্ক »
ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল কাসেম সোলায়মানির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালনকালে ইরানে পরপর দুইটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৭০ জনের বেশি।
এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজার হাজার মানুষ কেরমান প্রদেশের ‘শহীদ গুলজার’ কবরস্থানের দিকে যাওয়ার পথে ওই বিস্ফোরণ ঘটে।
প্রথম বিস্ফোরণটি হয় সোলাইমানির সমাধি থেকে ৭০০ মিটার দূরে। দ্বিতীয় বিস্ফোরণটি সমাধি থেকে এক কিলোমিটার দূরে।


