Homeমুল পাতাভোট দিলেন নৌকা প্রার্থী রুহেল

ভোট দিলেন নৌকা প্রার্থী রুহেল

প্রাইম ভিশন ডেস্ক »

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উত্তর ধুম দৌলত বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চট্টগ্রাম-১ মীরসরাই আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল।

এসময় তার সাথে ছিলেন মা আয়েশা সুলতানাসহ পরিবারের অন্যান্য সদস্যরা৷

এ সময় নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেল বলেন, এই প্রথম নিজের প্রতীকে ভোট দিয়েছি৷ যেটি এতদিন আমার বাবার নির্বাচনী প্রতীক ছিল৷ সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচনে মানুষ আমাকে নৌকা ভোট দিয়ে বিজয়ী করবে।

এদিকে সকাল ৮টা থেকে ভোট কার্যক্রম শুরু হলেও শীতের কুয়াশাচ্ছন্ন পরিবেশে ধীরে ধীরে কেন্দ্রে আসতে শুরু করছে ভোটাররা৷

মীরসরাই উপজেলায় সর্বমোট ১০৬ টি ভোটকেন্দ্রের ৭১৭ টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। ভোটকেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবে ২১২ জন। পোলিং এজেন্ট থাকবে ৭১৭ জন। এই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়