Homeমুল পাতামদিনা-চট্টগ্রাম রুট : ফ্লাইট চালু করলো বিমান

মদিনা-চট্টগ্রাম রুট : ফ্লাইট চালু করলো বিমান

প্রাইম ভিশন ডেস্ক »

মদিনা-চট্টগ্রাম রুটে আবার ফ্লাইট চালু করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহে একদিন মঙ্গলবার মদিনা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ফ্লাইটটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানে মদিনা থেকে ১৩৮ যাত্রী আনার মধ্য দিয়ে এ রুটের কার্যক্রম শুরু হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, মদিনা-চট্টগ্রাম রুটের প্রথম ফ্লাইটে ১৩৮ জন যাত্রী এসেছেন। শিগগির চট্টগ্রাম থেকে নতুন নতুন রুটে ফ্লাইট চালু হবে এবং খ্যাতনামা এয়ারলাইন্স অপারেশন শুরু করবে আশাকরি।

বৃহত্তর চট্টগ্রামের ওমরা হজযাত্রীরা মক্কায় হজ শেষে মদিনায় মহানবীর (স.) রওজা শরিফ জেয়ারত শেষে দেশে ফিরে আসতে পছন্দ করেন। হজ মৌসুম ছাড়া মদিনা-চট্টগ্রাম ফ্লাইট চালু থাকে না। এক্ষেত্রে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় ওমরা হজযাত্রীদের পাশাপাশি প্রবাসীরাও উপকৃত হবেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়