রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাকলকাতায় কী করছেন পরীমনি!

কলকাতায় কী করছেন পরীমনি!

প্রাইম ভিশন ডেস্ক »

নতুন বছরটা দারুণভাবে শুরু করেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। কিন্তু শীতের ছুটি কাটিয়ে ঢাকা ফিরতেই বিপাকে পড়তে হয় ছেলেসহ নায়িকাকে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য কলকাতা ছুটে যান পরী। ছেলে এখন সুস্থ হয়ে উঠছে সেই খবর তিনি জানিয়েছিলেন ফেসবুকে। আজ হাস্যোজ্জ্বল ছবি দিয়ে ভক্তদের স্বস্তি দিয়েছেন এই নায়িকা।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পরীমনি তার ফেসবুকে লিখেছেন, ‘গত বার যখন কলকাতা এসেছিলাম তখন এয়ারপোর্ট থেকে বাজানকে একটা খেলনা ট্যাক্সি কিনে দিয়েছিলাম। যদিও তখন গাড়ি নিয়ে খেলতে পারার বয়সে ছিলো না সে। তাই খেলনাটা আমি তুলে রেখেছিলাম।’

ছেলেকে নিয়ে তিনি আরও বলেন, ‘এখন সে গাড়ি নিয়ে খুব খেলে। তার সব গাড়ির ভেতর ওই ট্যাক্সি টাও তার বেশ পছন্দের একটা। এবার সে যখন সত্যি ট্যাক্সি দেখলো খুব এক্সাইটেড হয়ে আমাকে বোঝানোর চেষ্টা করছিলো, আরে এটা তো আমি চিনি! এটা দিয়ে তো আমি খেলি!’

পরীমনির এমন পোস্টে খুশির বার্তা বয়ে গেছে ভক্তদের মনে। কারণ পরীর ছোট্ট ছেলেও যেন সবার মন জিতে নিয়েছে। তার অসুস্থতার খবরও সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিল।

উল্লেখ্য, চলতি মাসের ১৯ জানুয়ারি মুক্তি পেয়েছে পরী অভিনীত চলচ্চিত্র ‘কাগজের বউ’। চয়নিকা চৌধুরী পরিচালিত ছবিতে এই নায়িকার নায়ক হিসেবে ছিলেন ডিএ তায়েব ও মামনুন ইমন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়