Homeমুল পাতাসাজেকে আগুনে পুড়ল দুটি রিসোর্ট

সাজেকে আগুনে পুড়ল দুটি রিসোর্ট

প্রাইম ভিশন ডেস্ক »

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আগুন লেগে দুটি রিসোর্ট পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বসতবাড়ি। বৃহস্পতিবার মধ্যরাতে সাজেক ভ্যালির কংলাক পাহাড়ে এ ঘটনা ঘটে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাজেকের মেঘছোঁয়া রিসোর্টে আগুন লেগে মুহূর্তেই তা আশেপাশের রিসোর্ট ও বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনী ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে মেঘছোঁয়া রিসোর্ট ও পাশের ফুরংগি রিসোর্ট পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয় পাশের একটি বসতঘরও। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয়দের বরাতে সুপর্ণ দেব বলেন, ধারণা করা হচ্ছে- মেঘছোঁয়া রিসোর্টের পাশে আগুন পোহানোর সময় সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়