Homeমুল পাতাদক্ষিণ আফ্রিকার তরুণী নারায়ণগঞ্জে

দক্ষিণ আফ্রিকার তরুণী নারায়ণগঞ্জে

প্রাইম ভিশন ডেস্ক »

প্রেমের টানে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে নারায়ণগঞ্জে ছুটে এসেছেন তরুণী ফ্রান্সিসকো। এরপর বিয়ে করেন বন্দর উপজেলার বিল্লাল হোসেন সাজ্জাদকে। বর্তমানে তারা বন্দরেই সংসার শুরু করেছেন।

জানা যায়, সুদূর দক্ষিণ আফ্রিকায় ৮ বছর পূর্বে কাজের জন্য যান বিল্লাল হোসেন। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। তাকে চমকে দিতে কিছুদিন পরেই বাংলাদেশে এসেছেন ফ্রান্সিসকো। পরে মুসলিম ধর্ম গ্রহণ করলে নাম রাখা হয় মনি হোসাইন। বিল্লাল হোসেন পরিবারের সম্মতিতে গত ৯ ফেব্রুয়ারি ফ্রান্সিসকোকে বিয়ে করেন।

বিল্লাল হোসেন বলেন, আমার সঙ্গে কখনো ঝগড়া হয়নি। আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, আমি বাংলাদেশে এসে পরলে সেও বাংলাদেশে চলে আসবে। সম্প্রতি আমি চলে আসলে ফ্রান্সিসকো চলে আসে।

এখন বিল্লাল হোসেন সাজ্জাদ তার বিদেশি বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পরিচিত করে দিচ্ছেন বাংলাদেশের গ্রাম, সংস্কৃতি আর পরিবেশের সঙ্গে। তার পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও ফ্রান্সিসকোকে সাদরে গ্রহণ করে নিয়েছেন।

বিল্লাল সম্পর্কে তার স্ত্রী ফ্রান্সিসকো বলেন, সে খুবই ভালো ছেলে। তার পরিবারও খুব মিশুক। বাংলাদেশের আথিতেয়তায় আমি মুগ্ধ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়