Homeমুল পাতাঅনুপম রায় আবার কাকে বিয়ে করছেন

অনুপম রায় আবার কাকে বিয়ে করছেন

প্রাইম ভিশন ডেস্ক »

বিয়ে করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। এটি তার তৃতীয় বিয়ে। আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে রেজিস্ট্রি করে বিয়ে করবেন অনুপম। গত নভেম্বরে নায়ক পরমব্রতকে বিয়ে করেছেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। পরম-পিয়ার বিয়ে নিয়ে চর্চার থিতু হতে না হতেই গাঁটছড়া বাঁধছেন অনুপম।

কিন্তু অনুপম বিয়েটা করছেন কাকে? গত বছরের জল্পনা সত্যি করে টলিপাড়ার গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অনুপম।

২০২১ সালের শেষের দিকে পিয়া চক্রবর্তীর সঙ্গে ৬ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন অনুপম; জানিয়ে দেন—’আমাকে আমার মতো থাকতে দাও…’। তার জীবনের ‘সবচেয়ে বড় ক্ষতি’ পিয়ার সঙ্গে বিচ্ছেদ, সে কথা নিজের মুখেই জানিয়েছেন অনুপম রায়।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে অনুপম নিজেই বলেছেন, ‘পাত্রী প্রশ্মিতা। দেখা যাক কী হয়! আমি আশাবাদী বলেই বিয়ে করছি।’

অনুপম ও প্রশ্মিতার আগে থেকেই বন্ধুত্ব ছিল। গায়কের বিচ্ছেদের পর সেই বন্ধুত্বের রঙ আরও গাঢ় হয়। দেরি না করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দুজনে।

দুবার বিয়ে ভেঙেছে অনুপমের। তবে প্রেমে আস্থা হারাননি গায়ক। চলতি বছর ভ্যালেন্টাইনস ডের আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ‘প্রেম মানুষকে খুব ভালো রাখে। মানুষ খোঁজে, আমিও খুঁজি। প্রেমকে আমি সম্মান করি। যদি এই বসন্তে কেউ জুটে যায়…’। তবে এভাবে যে নিজের কথা এত দ্রুত মিলিয়ে দেবেন তিনি, তা বোধহয় কেউ আশা করেনি।

গত বছর মার্চে অনুপম রায়ের জন্মদিনে শুরু হয়েছিল প্রশ্মিতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন। সেখানে অনুপমের হাতেগোনা বন্ধুদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রশ্মিতাও। পিয়ার সঙ্গে বিয়ে ভেঙেছে অনুপমের, অন্যদিকে প্রশ্মিতাও আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। তাই দুইয়ে দুইয়ে চার করবার চেষ্টা করছেন অনেকেই।

যদিও সেইসময় অনুপম রায় জানিয়েছিলেন, প্রশ্মিতাকে তিনি এক দশক ধরে চেনেন, এই বন্ধুত্ব প্রেমের দিকে মোড় নিচ্ছে এমনটা নাকি নয়। তবে বছর বদলের সঙ্গে সঙ্গে অনুপমের মনের রঙও বদলেছে।

প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর ‘বোঝে না সে বোঝে না’ ছবিতে গান গেয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন প্রশ্মিতা। পরবর্তীতে ‘সাজনা’, ‘দেখতে বউ বউ’ (শুধু তোমারই জন্য), ‘হতে পারে না’র (বলো দুগ্গা মাইকি) মতো হিট গান গেয়েছেন তিনি। অনুপম রায়ের সুরেও ‘তোমায় নিয়ে গল্প হোক’-এর (হাইওয়ে) মতো গান গেয়েছেন প্রশ্মিতা।

এর আগে ২০১৫ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় অনুপমের। প্রায় ছয় বছরের দাম্পত্য জীবন কাটানোর পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন দুজনে। কলেজে পড়ার সময় অনুপমের সঙ্গে বন্ধুত্ব হয় পিয়ার, যা পরে প্রেমের সম্পর্কে গড়ায়। সেখান থেকে বিয়ে। ততদিনে অনুপমের প্রথম বিচ্ছেদ হয়ে গিয়েছিল।

তার প্রায় দুই বছরের মাথায়, গত নভেম্বরে, আবার বিয়ে করেন পিয়া। পাত্র পরমব্রত চট্টোপাধ্যায়। এবার নতুন জীবন শুরু করতে যাচ্ছেন অনুপমও।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়