Homeমুল পাতাহানিমুনে জায়েদ খান

হানিমুনে জায়েদ খান

প্রাইম ভিশন ডেস্ক »

বিয়ে করেছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। নতুন বউকে নিয়ে কোথায় যাবেন হানিমুনে? নতুন বউয়ের প্রথম পছন্দ কক্সবাজার। তাই বাধ্য বরের মতো জায়েদ খানও বউকে নিয়ে ছুটলেন বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকতে। নতুন বউকে নিয়ে উঠে গেলেন আন্তর্জাতিক মানের হোটেল রামাদার প্রেসিডেন্টসিয়াল স্যুইটে।

এমনই চিত্রনাট্যের একটি বিজ্ঞাপনে কাজ করলেন জায়েদ খান। এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা জলি। ২২ ফেব্রুয়ারি থেকে হোটেল রামাদার এই টিভিসির কাজ শুরু হয় কক্সবাজারে। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিন কলাতলি বিচের হোটেল রামাদার বিভিন্ন লোকেশনজুড়েই চলে এর চিত্রধারণ।

হোটেল রামাদা বাই উইনধাম-এর এবারের টিভিসিতে সৈকতের অপরূপ সৌন্দর্যের পাশাপাশি উঠে এসেছে রামাদায় আগত অতিথিদের জন্য সুপরিসরের এলিগেন্ট আর ক্লাসি আয়োজনগুলো। আধুনিক রুম, সুবিশাল রেস্তোরাঁ, কিংবা সাগর ছোঁয়া মনোমুগ্ধকর ওপেন এয়ার পুলপাড় সবই উঠে এসেছে এই টিভিসিতে।

বিগ বাজেটের এই প্রোজেক্টটির সমন্বয়কারী রংধনু গ্রুপের ব্র্যান্ড মিডিয়া অ্যান্ড পিআর প্রধান মো. সাইফুল ইসলাম। এটি নির্মাণ করছেন চিত্রনির্মাতা অনন্য মামুন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়