Homeমুল পাতানতুন আইটেম গানে নোরা

নতুন আইটেম গানে নোরা

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউডের তারকা নৃত্যশিল্পী নোরা ফাতেহি। যিনি অভিনেত্রী ও গায়িকা হিসেবে মেলে ধরছেন নিজেকে। পেয়েছেন আকাশচুম্বী সফলতাও। এবার আরো একটি নতুন আইটেম গানে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
‘মাদগাঁও এক্সপ্রেস’ শিরোনামে কমেডি, ড্রামা ও অ্যাডভেঞ্চার ধাঁচের সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে নোরাকে। এমনটাই নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক কুনাল খেমু। গানের নাম ‘ব্রিং ইট অন’।

সিনেমাটি ২২ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে। তিন বন্ধুর ঘুরতে যাওয়ার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন প্রতীক গান্ধী ও অভিনাশ তিওয়ারি। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নোরাকেও।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়