Homeমুল পাতাঅভিনেত্রী হতে চাননি শারমিন

অভিনেত্রী হতে চাননি শারমিন

প্রাইম ভিশন ডেস্ক »

‘হীরামান্ডি’ সিরিজে আলমজেব চরিত্রে অভিনয় করার পর থেকেই একের পর এক ট্রোলিংয়ের মুখে পড়তে হচ্ছে সঞ্জয় লীলা বানসালির ভাগ্নি শারমিন সেহগালকে। তবে এবারই কিন্তু প্রথম নয়। ক্যামেরার সামনে আসার বহু আগেই অভিনয়ের জন্যই তাকে নিয়ে নাকি নানা রসিকতা হয়েছিল। আর তাইতো কখনোই অভিনেত্রী হতে চাননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন শারমিন নিজেই।

‘আলমজেব’ হিসেবে নাকি ঠিকমতো অভিব্যক্তি ফুটিয়ে তুলতে পারেননি শারমিন, এমনটাই দাবি দর্শকদের। কলেজে পড়ার সময়ও এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি।

শারমিন বলেছেন, ‘আমি বড় হয়ে চিকিৎসক হতে চেয়েছিলাম। কলেজে পড়ার সময় নাটকে অভিনয় করা শুরু করি। তখন থেকেই আমার মাথায় অভিনয়ের পোকা বাসা বাঁধে। কিন্তু মানুষ আমায় নিয়ে হাসাহাসি করত যখন আমি মঞ্চে উঠতাম। কারণ তখন আমার ওজন ছিল ৯৪ কেজি। রুপালি দুনিয়ায় বাইরের চেহারাকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। তাই এমন ওজন নিয়ে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখাই ভয়ংকর ছিল।’

নির্মাতা সঞ্জয় লীলা বানসালি সম্পর্কে মামা হন শারমিনের। শারমিনের কথায়, মামা দেখেছিলেন, আমার মধ্যে অভিনয় শেখার ইচ্ছে আছে। অভিনয়ের স্কুলে প্রশিক্ষণ শেষ হওয়ার পর আমি মামাকে বলি কোনো একটা ছবির জন্য আমার অডিশন নিতে। তিনি তখন ‘মালাল’ ছবির পরিচালক মঙ্গেশের কাছে যেতে বলেন। তিনি মনে করেন, ‘মালাল’-এর জন্য আমিই ঠিক ছিলাম।

এদিকে হীরামান্ডির জন্য ট্রোলড হলেও তা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি এই অভিনেত্রী। তবে এই ওয়েব সিরিজের অন্যান্য অভিনেতা এ নিয়ে কথা বলেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়