Homeমুল পাতারাফসান দ্য ছোট ভাই’কে ১৬ লাখ টাকা জরিমানা

রাফসান দ্য ছোট ভাই’কে ১৬ লাখ টাকা জরিমানা

প্রাইম ভিশন ডেস্ক »

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাফসান দ্যা ছোট ভাইকে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। সেই সঙ্গে তার অনুমোদনহীন কোমল পানীয় ড্রিংকস ‘ব্লু’ ৭ দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৮ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে রাফসান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এখন আমার আইনজীবীর সঙ্গে আছি। বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলে পরবর্তীতে কি করা যায় সেটা নিয়ে ভাবছি।’

এর আগেও ব্লু ড্রিঙ্কসের কারণে আইনি ঝামেলায় পড়তে হয়েছিল রাফসানকে। নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ব্লু ড্রিংকস তৈরির অভিযোগে গত ২৪ এপ্রিল পরিচালিত অভিযানে ‘ব্লু এনার্জি ড্রিংকস’ নামক কোমল পানীয়টিতে নিবন্ধন সনদ না থাকায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করা ভ্রাম্যমাণ আদালত। সংস্থাটির কুমিল্লা শাখা এবং কুমিল্লা জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।

গত বছরের ৮ ডিসেম্বর ফেসবুক লাইভে এসে কোমল পানীয় বাজারে আনার ঘোষণা দেন এ কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার। এরপর থেকেই ‘ব্লু’ নিয়ে আলোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়