Homeমুল পাতাবৃষ্টি হতে পারে, আছে গরম বাড়ার সম্ভাবনাও

বৃষ্টি হতে পারে, আছে গরম বাড়ার সম্ভাবনাও

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগের নানা জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বাড়তে পারে গরমও। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে জানিয়ে এতে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

অধিদপ্তর বলছে, আগামী ৫ দিনের আবহাওয়ায় তেমন একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাঙামাটিতে ২৭ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টি হয়েছে ৬ মিলিমিটার। এই সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিরাজগঞ্জের তাড়াশে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়