Homeমুল পাতাবিরল অসুখে ভুগছেন আলিয়া

বিরল অসুখে ভুগছেন আলিয়া

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। শুনে চমকে গেলেও সত্য এক বিরল রোগে ভুগছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেন এই অভিনেত্রী, জানালেন সমস্যার কথা।

আলিয়া ভাট বলেন, এই অসুখে আক্রান্ত সেই ছোট থেকেই থেকেই। অসুখটির নাম ‘অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার’। এই অসুখের উপসর্গ কেমন, এবং কীভাবে আমাকে ভুগতে হয়, সে বিষয়েও খোলাসা করলে বুঝতে পারবেন।

তিনি আরো বললেন, এমন কিছু কাজ আছে যা আপনার মনে হবে আপনি সেটা দ্রুত শেষ করতে পারবেন। আমার এডিডি আছে। তাই কোনো কাজে খুব বেশি সময় দিয়ে উঠতে পারি না। ফলে এমন কাজ করতে হয়, যা দ্রুত করা যায়।

এই অসুখের কারণে বিয়ের দিনও আলিয়া তার মেকআপ আর্টিস্টকে কড়া ভাষায় কথা বলেছিলেন বলেও জানান। অভিনেত্রীর কথায়, আমার বিয়ের দিন, আমার মেকআপ আর্টিস্ট বলেছিলেন, আলিয়া, এবার তোমার আমাকে দুই ঘণ্টা সময় দিতেই হবে। আমি ওকে বলি, আপনি তাহলে কাজটাই হারাবেন। আমার বিয়ের দিন, আমি আপনাকে কখনো দুই ঘণ্টা দেব না, কারণ আমি আমার বিয়েটা উপভোগ করতে চাই।

আলিয়া ভাট কারো সঙ্গে উগ্র ব্যবহার করেন না বলেই চলে, অন্তত বলিউডের ভেতর থেকে এমনটিই খবর। বর্তমানে তিনি ‘জিগরা’ ছবির কাজ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন। হাতে একের পর এক কাজ এখন আলিয়া ভাটের। তারই মাঝে মেয়েকেও দিতে হচ্ছে অনেকটা সময়। তাই নিজের জন্য বিন্দুমাত্র সময় নেই বলে দাবি করেন আলিয়া ভাট।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়