বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeমুল পাতাখাগড়াছড়িতে ৩ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে ৩ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

খাগড়াছড়ির পানছড়িতে দুবৃর্ত্তের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে পানছড়ির লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি রঞ্জন পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, একদল সশস্ত্র সন্ত্রাসী খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় ইউপিডিএফ কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে ইউপিডিএফের কর্মী সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা ঘটনাস্থলে নিহত হন।

তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার-শাস্তির দাবিতে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

পানছড়ি থানার ওসি মোহাম্মদ জসীম জানান, হত্যাকাণ্ডের বিষয়টি আমরা শুনেছি। সেখানে এখনো উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনো লাশ তারা উদ্ধারে যেতে পারেননি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়