মঙ্গলবার, মে ২৬, ২০২৬
spot_img
Homeমুল পাতাভারতীয় নাগরিকদের জন্য ভিসানীতি শিথিল করল দুবাই

ভারতীয় নাগরিকদের জন্য ভিসানীতি শিথিল করল দুবাই

প্রাইম ভিশন ডেস্ক »

১৩ ফেব্রুয়ারি থেকে সাধারণ পাসপোর্টধারী ভারতীয় নাগরিক যাদের সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার বৈধ ভিসা, রেসিডেন্স পারমিট বা গ্রিন কার্ড আছে তারা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধাটি পাবে।

এর আগে এই নীতি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র এবং যুক্তরাজ্যের নথিপত্রধারীদের জন্য প্রযোজ্য ছিল।

ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) ঘোষণা করেছে যে, উপযুক্ত ভারতীয় ভ্রমণকারীদের দুবাইয়ের সকল অনুমোদিত এন্ট্রি পয়েন্টে ভিসা-অন-অ্যারাইভাল দেয়া হবে।

তবে এর জন্য ভ্রমণকারীদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং স্থানীয় নিয়ম অনুযায়ী প্রযোজ্য ভিসা ফি পরিশোধ করতে হবে।

আইসিপির মতে, এই সুযোগটি দুবাই ও ভারতের দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতিফলন এবং উপযুক্ত ভারতীয় নাগরিকদের ও তাদের পরিবারের সুবিধার্থে এই কাজ করছে। এটি তাদের জন্য সংযুক্ত আরব আমিরাতে বসবাস, কাজ এবং বিনিয়োগের নতুন সম্ভাবনা অন্বেষণের সুযোগ সৃষ্টি করবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়