সোমবার, মে ২৫, ২০২৬
spot_img
Homeমুল পাতাআসামিদের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগ

আসামিদের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগ

প্রাইম ভিশন ডেস্ক »

আলোচিত রামিসা হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষের জন্য আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-জিপি শাখা) থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, ন্যায়বিচার নিশ্চিতে রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষের মামলা পরিচালনায় ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে নিয়োগ দেয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রামিসা হত্যা মামলায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মামলা নম্বর-১৩৯০/২০২৬ (পল্লবী থানার মামলা নম্বর ৩৫, তারিখ: ২০/০৫/২০২৬ খ্রি. ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(২)/৩০ তৎসহ ধারা: ২০১/৩৪, পেনাল কোড হতে উদ্ভূত) আসামিপক্ষকে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে নিয়োগ দেয়া হলো।
আদেশটি অবিলম্বে কার্যকর হবে জানিয়ে আইনজীবী বিধি মোতাবেক ভাতাদি পাবেন বলেও জানানো হয়েছে। এর আগে শনিবার (২৩ মে) রামিসা হত্যা মামলায় আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত ১৯ মে সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটে রামিসার মস্তকবিহীন দেহ এবং খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সোহেল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়