প্রাইম ভিশন ডেস্ক »
কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকায় স্বাচ্ছন্দ্যে হাঁটতে পেরে খুশি পথচারীরা। রোববার (২০ এপ্রিল) অফিসমুখী মানুষ নিউমার্কেটের সড়ক ও ফুটপাত হকারমুক্ত দেখে অবাক হয়ে যান। কেউ কেউ বিশ্বাসই করতে পারেননি প্রথম দেখাতে।
চসিকের একজন কর্মকর্তা বলেন, মাননীয় মেয়রের নির্দেশে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়েছে। হকার নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। বিকেল থেকে রাত পর্যন্ত একটা নির্দিষ্ট সময় হকাররা শৃঙ্খলার মধ্যে পণ্য বিক্রি করতে পারবেন। মেয়র মহোদয় ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।


