বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাকক্সবাজারের টেকনাফে অপহরণ আতঙ্ক, নিখোঁজ একই গ্রামের ৬ শ্রমিক

কক্সবাজারের টেকনাফে অপহরণ আতঙ্ক, নিখোঁজ একই গ্রামের ৬ শ্রমিক

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারে রাজমিস্ত্রীর কাজে গিয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার একই গ্রামের ৬ রাজমিস্ত্রী শ্রমিক পাঁচদিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।  টেকনাফে প্রায়ই অপহরণের ঘটনা ঘটছে।

নিখোঁজরা হলেন- জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), সফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত সরবদির ছেলে আব্দুল জলিল (৫৫)।

পুলিশ বলছে- মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে ৬ জনের মধ্যে দুজনের অবস্থান কক্সবাজারের টেকনাফ দেখাচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।

নিখোঁজদের পরিবার সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল বিকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ৫ তরুণসহ মোট ৬ জন কাজের জন্য কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেন। ১৬ এপ্রিল কক্সবাজার পৌঁছার পর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।

নিখোঁজ এমাদ উদ্দিনের চাচাতো ভাই ও খালেদ হাসানের চাচা আব্দুল বাছিত দুলালের সঙ্গে কথা হলে তিনি জানান, এমাদ উদ্দিন ও খালেদ তাদের সঙ্গীয় সবাই ১৫ এপ্রিল বাড়ি থেকে বের হয়ে পরদিন কক্সবাজার পৌঁছেন। ওইদিন সন্ধ্যা ৬ টার দিকে এমাদ উদ্দিন কল দিয়ে বাড়িতে জানিয়েছেন তারা সবাই কর্মস্থলে পৌঁছেছেন। এরপর আর যোগাযোগ করেননি। বাড়ি থেকে কল করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর এমাদ ও খালেদের সঙ্গে থাকা অন্যদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তাদের মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যায়।

নিখোঁজ রশিদের ভাই আব্দুল বাছিত বলেন, রশিদ কয়েক বছর থেকে চট্টগ্রামে এক ঠিকাদারের অধীনে কাজ কাজ করতো। ঠিকাদারেরও বিভিন্ন সময়ে বাড়িতে আসা যাওয়া ছিল। চট্টগ্রামের ঠিকাদারের মাধ্যমে কক্সবাজার এইবার প্রথম গিয়েছে। কক্সবাজার যাওয়ার পর থেকে রশিদসহ সঙ্গে থাকা সবার মোবাইল ফোন বন্ধ দেখাচ্ছে।

ওই ঠিকাদারের নাম ঠিকানা জানা নাই উল্লেখ করে তিনি বলেন, আমাদের ধারণা তাদেরকে ওইখানে যে লোক নিয়েছেন তিনি কিছু একটা করেছেন। কেউ জিম্মি না করলে কারো না কারো পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন, টাকা পয়সা দিতেন বলে দাবি করেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়