বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeমুল পাতাপতনের মাঝে পুঁজিবাজার, পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে ডিএসইএক্স

পতনের মাঝে পুঁজিবাজার, পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে ডিএসইএক্স

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ বৃহস্পতিবার (১৫ মে) নেমেছে ৪,৮০০ পয়েন্টের নিচে—যা প্রায় পাঁচ বছরের মধ্যে সূচকটির সর্বনিম্ন অবস্থান।বিনিয়োগকারীদের আস্থা সংকটের মধ্যেই এসেছে এ পতন।

আজকের লেনদেন শেষে সূচকটি ৫৪ পয়েন্ট কমে ৪,৭৮১ পয়েন্টে বন্ধ হয়, যা ২০২০ সালের ২৫ আগস্টের পর সর্বনিম্ন। এটি সূচকের টানা তৃতীয় দিনের দরপতন।

একই সঙ্গে ব্লু-চিপ সূচক ডিএস৩০ আজ ২০ পয়েন্ট পতন নিয়ে দাঁড়িয়েছে ১,৭৭০ পয়েন্টে।

সার্বিক লেনদেনও ছিল হতাশাজনক। দিনব্যাপী মোট লেনদেন হয় মাত্র ২৯৬ কোটি টাকা, যা বিনিয়োগকারীদের আস্থা সংকট এবং বাজারে সতর্ক অবস্থানের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিন মোট ৩৯৫টি শেয়ারের মধ্যে ৩১৭টির দাম কমেছে। বেড়েছে মাত্র ৪২টির এবং ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে—যা পুঁজিবাজারের ব্যাপক মন্দাভাবকেই স্পষ্টভাবে তুলে ধরেছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়