Homeমুল পাতাব্যাংকে তিন লাখ টাকা পর্যন্ত জমায় শুল্ক ছাড়

ব্যাংকে তিন লাখ টাকা পর্যন্ত জমায় শুল্ক ছাড়

প্রাইম ভিশন ডেস্ক »

ব্যাংকে তিন লাখ টাকা পর্যন্ত জমায় কর ছাড়ের প্রস্তাব করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মানুষকে কিছুটা স্বস্তি দিতে তিন লাখ টাকা পর্যন্ত স্থিতির ওপর আবগারি শুল্ক শূন্য করার প্রস্তাব করেছেন তিনি। বর্তমানে এক লাখ পার হলেই ১৫০ টাকা শুল্ক কাটা হয়।

আমানতের ওপরই কেবল আবগারি শুল্ক কাটা হয়, তেমন না। আমানত, ঋণ বা অন্য যে কোনো ধরনের জমার ভিত্তিতে বছরে একবার আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি কেটে সরকারি কোষাগারে জমা করে ব্যাংকগুলো।

বিদ্যমান নিয়মে- এক লাখ টাকার বেশি থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ১৫০ টাকা কাটা হতো। আগামী অর্থবছর প্রথম ধাপ শুরু হবে তিন লাখ টাকা থেকে। বর্তমানে পাঁচ লাখ টাকার বেশি থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা কাটা হয়। আর ১০ লাখ টাকার বেশি থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ৩ হাজার, ৫০ লাখ টাকার থেকে এক কোটি টাকা হলে ৫ হাজার, এক কোটির বেশি থেকে ২ কোটি টাকা পর্যন্ত ১০ হাজার টাকা কাটা হয়। আর ২ কোটির বেশি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ২০ হাজার টাকা এবং ৫ কোটি টাকার বেশি যে কোনো অংকের ওপর ৫০ হাজার টাকা শুল্ক কাটা হয়।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জনসাধারণকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য কতিপয় ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। এক লাখ টাকার পরিবর্তে তিন লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক কাটা হবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়