Homeমুল পাতারেললাইনে বসে আড্ডা, ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু

রেললাইনে বসে আড্ডা, ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

মীরসরাইয়ের জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)।

নিহতদের সবার বাড়ি মীরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।

বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত ৯টার দিকে জোরারগঞ্জের বিএসআরএম ফ্যাক্টরি সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ট্রেনে কাটা পড়ে ১৮ থেকে ২০ বছর বয়সী তিন যুবকের মৃত্যু হয়েছে। যতটুকু জেনেছি তারা রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়