Homeমুল পাতাকারাগারে বাদীর সঙ্গে নোবেলের বিয়ে

কারাগারে বাদীর সঙ্গে নোবেলের বিয়ে

প্রাইম ভিশন ডেস্ক »

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ধর্ষণ মামলায় কারাবন্দী সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের সঙ্গে কারাগারেই বিয়ে হয়েছে মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ বিয়ে সম্পন্ন হয়।

আজ শুক্রবার সকালে (২০ জুন) ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালতের নির্দেশে সকল নিয়ম মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

এর আগে, গত বুধবার (১৮ জুন) গায়ক নোবেলের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার বিয়ের অনুমতি দেন।

বিয়ের সময় কারাগারে উপস্থিত ছিলেন উভয় পক্ষের চার সাক্ষী—নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান এবং মো. সাদেক উল্লাহ ভূঁইয়া।

কারাগার সূত্রে জানা গেছে, বিয়ের সময় ইসলামি শরিয়তের নিয়ম অনুযায়ী কাজী উপস্থিত ছিলেন এবং কাবিন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।

৬ মাস ধরে বাসায় আটকে রেখেছিলেন নোবেল, অভিযোগ তরুণীর৬ মাস ধরে বাসায় আটকে রেখেছিলেন নোবেল, অভিযোগ তরুণীর
প্রসঙ্গত, গত ১৯ মে ইডেন মহিলা কলেজের সাবেক ছাত্রী প্রিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন গায়ক নোবেলের বিরুদ্ধে। মামলায় অভিযোগ করা হয়, নোবেল তাঁকে বিয়ের প্রলোভনে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন।

ধর্ষণ মামলার বাদী নোবেলের স্ত্রী, চার মাসের প্রেগন্যান্ট—দাবি আইনজীবীরধর্ষণ মামলার বাদী নোবেলের স্ত্রী, চার মাসের প্রেগন্যান্ট—দাবি আইনজীবীর
মামলার দিনই পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠান। ওই সময় নোবেলের আইনজীবী আদালতে দাবি করেন, বাদী আসলে তাঁর স্ত্রী, তিনি ধর্ষণ করেননি। তবে স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে বৈধ কাবিননামা জমা দিতে পারেননি তিনি। বর্তমানে নোবেল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়