শনিবার, মে ২, ২০২৬
spot_img
Homeমুল পাতাদুদকের সেই শরীফকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

দুদকের সেই শরীফকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

প্রাইম ভিশন ডেস্ক »

২০২২ সালে কোনো কারণ দর্শানো নোটিশ না দিয়েই বরখাস্ত করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৯ জুলাই) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে জ্যেষ্ঠতা, সব বেনিফিটসহ চাকরিতে পুর্নবহালের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তার চাকরিচ্যুতির আদেশকে প্রথম থেকে বাতিল ঘোষণা করেছেন বলে জানিছেন তার আইনজীবী সালাহ উদ্দিন দোলন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়