প্রাইম ভিশন ডেস্ক »
রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অর্থহীন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৬ জুলাই) রাজধানীতে পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর ইশতেহার বিষয়ক এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, আগে সরকারের কারণে নির্বাচন হয়নি, তাই কেউ জবাবদিহিতায় আসেনি।
এ সময় শেখ হাসিনা বাংলাদেশে জিডিপি ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, যারা খাল দখল করে পরিবেশ দূষণ করে, তাদের মনোনয়ন দেওয়া হবে না।
তিনি জানান, সারা দেশে ৩০ কোটি গাছ লাগাবে বিএনপি।
তিনি বলেন, দেশের জন্য সুখবর হচ্ছে জনগণের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো কাজ করছে।


