Homeমুল পাতাযেভাবে টাইম ম্যাগাজিনের ‘কিড অব দ্য ইয়ার’ হলেন তেজস্বী মনোজ

যেভাবে টাইম ম্যাগাজিনের ‘কিড অব দ্য ইয়ার’ হলেন তেজস্বী মনোজ

প্রাইম ভিশন ডেস্ক »

টাইম ম্যাগাজিনের ‘কিড অব দ্য ইয়ার ২০২৫’ নির্বাচিত হয়েছে ১৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তেজস্বী মনোজ।

প্রবীণ নাগরিকদের অনলাইন প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্য বিশেষ এক উদ্যোগ নিয়েছেন এই কিশোরী। নিজের ৮৫ বছর বয়সী দাদার প্রতারণার শিকার হওয়ার অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে সে এই কাজটি শুরু করেছে। আর তার এই উদ্যোগকেই স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিকভাবে খ্যাতিমান সাময়িকী টাইম।

গত বছরের ফেব্রুয়ারিতে তেজস্বী স্কাউটিং আমেরিকা ক্যাম্প থেকে বাবার সঙ্গে বাড়ি ফিরছিলেন, পথে তিনি লক্ষ্য করেন, তার দাদার ফোনে একাধিক মিসড কল এসেছে। পরে জানা যায়, তার দাদাকে দূর সম্পর্কের এক আত্মীয়ের পরিচয় দিয়ে প্রতারক চক্র দুই হাজার ডলার চাওয়ার জন্য ই-মেইল পাঠিয়েছে।

টাকা পাঠানোর আগে তেজস্বীর বাবা বিষয়টি জানতে পারার পর ব্যবস্থা নেন। এই অভিজ্ঞতা তেজস্বীকে বুঝিয়ে দেয়, প্রবীণ ব্যক্তিরা অনলাইনে কত সহজেই প্রতারণার শিকার হতে পারেন এবং তাই তিনি এমন উদ্যোগ নেওয়ার প্রেরণা পান।

এরপর তেজস্বী ‘শিল্ড সিনিয়রস’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেন। এই ওয়েবসাইট ৬০ বছর বা তার বেশি বয়সীদের অনলাইন প্রতারণা শনাক্ত করতে, বিশ্লেষণ করতে এবং তা রিপোর্ট করতে সাহায্য করে।

ব্যবহারকারীরা সন্দেহজনক বার্তাগুলো ওয়েবসাইটে আপলোড করতে পারেন। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বার্তাগুলো স্ক্যান করা হয় এবং যদি প্রতারণা নিশ্চিত হয়, তাহলে তা সরাসরি এফবিআই, এএআরপি এবং এসইসির মতো আইনশৃঙ্খলা সংস্থার কাছে পাঠানো হয়।

টাইম ম্যাগাজিন তেজস্বীর প্রচেষ্টার প্রশংসা করে জানিয়েছে, বৃদ্ধদের জন্য অনলাইন সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেজস্বীর এই উদ্যোগ দেখিয়েছে যে, প্রযুক্তি ব্যবহার করে কীভাবে সমাজের দুর্বল জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়